জাফরুল্লাহ চৌধুরী স্মরণে ড. ইউনূসের ফেসবুক পোস্ট

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
১১ এপ্রিল রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করা হচ্ছে এবং তিনি ইতোমধ্যে তিন বছর আগে মারা গেছেন—এটা বিশ্বাস করা কঠিন।
ড. ইউনূস বলেন, জাফরুল্লাহ চৌধুরী শুধু একজন দৃঢ়চেতা মানুষ ছিলেন না, তিনি নিজেই একটি আন্দোলন ছিলেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের নানা সংগ্রামে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন, বিশেষ করে দরিদ্র ও বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার জীবনের মূল শক্তি এবং শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি কখনো পিছিয়ে যাননি।
শেষে ড. ইউনূস উল্লেখ করেন, জাফরুল্লাহ চৌধুরীর জীবন আমাদের পথ দেখাক এবং তিনি শান্তিতে থাকুন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১১ এপ্রিল বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।



