বাংলাদেশ

মেট্রোরেলে আটকে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ

বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হলেও পথে গিয়ে তৈরি হয় অপ্রত্যাশিত জটিলতা।

সকাল ৯টার দিকে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীও। শোভাযাত্রাটি চারুকলার উত্তর গেট থেকে বের হয়ে শাহবাগ থানার সামনে ঘুরে আসার কথা ছিল।

তবে মেট্রোরেলের নিচে পৌঁছালে উচ্চতার কারণে সমস্যার সৃষ্টি হয়। শোভাযাত্রার পাঁচটি মোটিফের মধ্যে চারটি—মোরগ, শান্তির পায়রা, বেহালা ও টেপা ঘোড়া—মেট্রোরেলের স্থাপনায় আটকে যায়।

এর মধ্যে প্রথম তিনটি মোটিফ শেষ পর্যন্ত কোনোভাবে পার করা সম্ভব হলেও টেপা ঘোড়ার মোটিফটি আর এগোতে পারেনি। ফলে সেটিকে সেখান থেকেই ঘুরিয়ে নিতে হয়। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন-এর নিচে এই ঘটনা ঘটে, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে কিছুটা হতাশা ও বিস্ময়ের জন্ম দেয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button