বাংলাদেশ
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে সর্বসম্মতভাবে ২ জুলাই থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে সাধারণ বোর্ডগুলোতে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলেও এবার সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।



