বিনোদনঅন্যান্য

মনের মানুষ খুঁজতে কক্সবাজারে হিরো আলম

মনের মানুষ খুঁজতে দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কক্সবাজার গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সেখানে ঘুরে বেড়ানোর সময় মজার ছলেই তিনি জানান, পছন্দের মানুষ পেলে বিয়েও করে ফেলতে পারেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, সমুদ্রসৈকতে সময় কাটাতে কাটাতে তিনি বলছেন—এত সুন্দর জায়গায় অনেক মানুষের সমাগম হয়, তাই ভাবছেন এখানেই হয়তো ভাগ্যে থাকলে জীবনসঙ্গী খুঁজে পাওয়া যেতে পারে।

এদিকে ব্যক্তিগত জীবনের পাশাপাশি নতুন একটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। জানা গেছে, নিজের ২১ দিনের জেলজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন হিরো আলম।

এ প্রসঙ্গে তিনি জানান, কারাগারের ভেতরের জীবন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুব সীমিত। অথচ সেখানে প্রতিটি দিন ভিন্ন বাস্তবতায় কাটে। বন্দিদের জীবনসংগ্রাম, দৈনন্দিন রুটিন, নিরাপত্তা ব্যবস্থা—সবকিছুই এই সিরিজে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

নিজের অভিজ্ঞতার পাশাপাশি কারাগারে দেখা নানা চরিত্র ও ঘটনাও এতে স্থান পাবে, যাতে দর্শকরা জেলের ভেতরের ২৪ ঘণ্টার বাস্তব জীবন সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button