বাংলাদেশজনদুর্ভোগ

চট্টগ্রামে বাড়ল বাস-ট্রাকের ভাড়া

চট্টগ্রাম–এ জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও ট্রাক ভাড়াকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সরকারিভাবে ভাড়া সমন্বয়ের কোনো নতুন ঘোষণা না থাকলেও পরিবহণ মালিকরা নিজেরাই ভাড়া বাড়িয়ে আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।

পণ্য পরিবহন খাতে ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে। চট্টগ্রাম থেকে কুমিল্লার আশুগঞ্জসহ বিভিন্ন রুটে আগে যেখানে ট্রাক ভাড়া ছিল প্রায় ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা, এখন তা বেড়ে ২০ হাজার থেকে ২২ হাজার টাকায় পৌঁছেছে। অর্থাৎ প্রতি ট্রিপে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।

একইভাবে চট্টগ্রাম থেকে কক্সবাজার ও টেকনাফ রুটেও পণ্য পরিবহনের ভাড়া দ্বিগুণ হয়ে গেছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করছেন। এতে চালসহ নিত্যপণ্যের পরিবহন খরচ বেড়ে বাজারেও চাপ তৈরি হয়েছে।

বাস ভাড়ার ক্ষেত্রেও সরকারি নির্ধারিত চার্ট মানা হচ্ছে না বলে যাত্রীদের অভিযোগ। বহদ্দারহাট থেকে বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে।

পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে খরচ বৃদ্ধি পেয়েছে। তবে সরকারি নির্দেশনা না থাকলেও অনেক পরিবহণ মালিক ও শ্রমিক অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যা যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।

ফলে একদিকে বাসযাত্রীদের মধ্যে অসন্তোষ, অন্যদিকে পণ্য পরিবহনের ব্যয় বাড়ায় বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button