বাংলাদেশসরকার

‘সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে’

জাতীয় সংসদে দেশের মডেল মসজিদ ও ধর্মীয় কর্মীদের ভাতা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ

তিনি জানান, দেশের সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকারিভাবে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রতিটি মসজিদের জন্য নির্ধারিত ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার বহন করছে। এর বেশি ব্যবহার হলে অতিরিক্ত বিল সংশ্লিষ্ট মসজিদ কমিটি দান-অনুদানের মাধ্যমে পরিশোধ করে থাকে।

সংসদে তিনি আরও বলেন, বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরা হয়। একই অধিবেশনে তিনি দেশের ধর্মীয় অবকাঠামো ও কর্মীদের আর্থিক সহায়তা নিয়েও বিস্তারিত তথ্য দেন।

মন্ত্রী জানান, দেশের মোট ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন ও ৩৩০টি পৌরসভায় মোট ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ভাতা দেওয়া হচ্ছে। এতে প্রায় ১৪ হাজার ৭২৪ জন ধর্মীয় কর্মী নিয়মিতভাবে সরকারি সহায়তা পাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button