বাংলাদেশ

হাসপাতালের বেডে শুয়ে কবিতায় বিদ্রোহ ঘোষণা মুসাদ্দিকের

রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে, যা একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শুরু হওয়া এই সংঘর্ষের মধ্যে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার অভিযোগ ওঠে। এমনকি তাকে শাহবাগ থানার ভেতরে ঢুকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বেড থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, তিনি এখনো বেঁচে আছেন এবং লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তার পোস্টে রাজনৈতিক অবস্থান নিয়েও দৃঢ় বক্তব্য দেখা যায়।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে বিকৃত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই সূত্র ধরেই শাহবাগ এলাকায় তারা মুখোমুখি অবস্থানে যায় এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় ডাকসুর দুই শীর্ষ নেতাসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button