বাংলাদেশ

সংসদে সাত বীরশ্রেষ্ঠের নামে গ্যালারি, মূল ফটক এম এ জি ওসমানী

 বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদের দর্শক গ্যালারি ও প্রবেশ ফটকের নতুন নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীরদের স্মরণে।

এ বিষয়ে নুরুল ইসলাম মনি জানিয়েছেন, সংসদ নেতা তারেক রহমান-এর পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো বীরশ্রেষ্ঠদের অবদানকে স্থায়ীভাবে স্মরণীয় করে রাখা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংসদ ভবনের প্রধান প্রবেশ ফটকের নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী-এর নামে।

এছাড়া সংসদের সাতটি গ্যালারির নামকরণ করা হয়েছে সাতজন বীরশ্রেষ্ঠের নামে—

  • ভিআইপি গ্যালারি-১: মহিউদ্দিন জাহাঙ্গীর
  • ভিআইপি গ্যালারি-২: হামিদুর রহমান
  • গ্যালারি-৩: মুন্সী আব্দুর রউফ
  • গ্যালারি-৪: মতিউর রহমান
  • গ্যালারি-৫: মোহাম্মদ রুহুল আমিন
  • গ্যালারি-৬: নূর মোহাম্মদ শেখ
  • গ্যালারি-৭: মোস্তফা কামাল

এর আগে গ্যালারিগুলোর নাম ফুল ও নদীর নামে ছিল। এখন থেকে এগুলো মূলত দর্শক ও সাংবাদিকদের জন্য সংরক্ষিত থাকবে এবং সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করার সুযোগ দেবে।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বীরশ্রেষ্ঠদের সম্মান জানানো মানে স্বাধীনতার ইতিহাস ও ত্যাগকে প্রজন্মের সামনে তুলে ধরা। তাঁর মতে, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button