বাংলাদেশ

এক পাঙ্গাশের দাম ৭০ হাজার টাকা

বাংলা টিভি ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা-এর দৌলতদিয়া পদ্মা নদীতে বড় আকারের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে, যা স্থানীয় জেলেদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্থানীয় জেলে এরশাদ হালদার জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে কয়েকজন মিলে নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। কিছুক্ষণ পর জালে বড় টান অনুভব করেন তারা। পরে জাল তুলে দেখা যায় প্রায় ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।

পরে মাছটি নিয়ে দৌলতদিয়া মাছ বাজারে নেওয়া হলে স্থানীয় ব্যবসায়ী চান্দু মোল্লা ২,৮০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

ব্যবসায়ী জানান, পরে তিনি মাছটি ঢাকার গুলিস্তানের এক ক্রেতার কাছে সামান্য লাভ রেখে বিক্রি করেন। তার ভাষায়, এমন বড় আকারের পাঙ্গাশ নদীতে এখন খুব কমই পাওয়া যায়, তাই বাজারে মাছটি দেখতে অনেক মানুষের ভিড় জমে।

স্থানীয়দের মতে, পদ্মা নদীতে এ ধরনের বড় মাছ ধরা পড়া এখন বিরল ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা জেলেদের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চার করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button