বিনোদনঅন্যান্য

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

বিনোদন ডেস্ক: ললিউডের আলোচিত দুই তারকা হানিয়া আমির এবং আসিম আজহার-কে ঘিরে আবারও নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

একসময় তাদের প্রেম ও বিচ্ছেদের সম্পর্ক ছিল বিনোদন দুনিয়ায় বেশ আলোচিত। দীর্ঘ নীরবতার পর সাম্প্রতিক সময়ে দুজনকে ঘিরে আবারও ঘনিষ্ঠতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা ভক্তদের মধ্যে জল্পনা আরও বাড়িয়েছে।

সম্প্রতি আসিম আজহারের একটি কনসার্টে মঞ্চে গান গাওয়ার সময় হানিয়ার দিকে তাকিয়ে গাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই মুহূর্তকে অনেকেই তাদের সম্পর্কের নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন।

আরেকটি ঘটনায় যুক্তরাষ্ট্রে আসিমের কনসার্টে হানিয়াকে দেখা যায়, যেখানে তিনি মুখ ঢেকে ভিড়ের মধ্যে নিজেকে আড়াল করার চেষ্টা করেন। তবে তার ব্যবহৃত রুমালে ‘আসিম আলি’ লেখা থাকায় বিষয়টি নিয়ে আরও আলোচনা শুরু হয়।

ভক্তদের একাংশ এটিকে “সফট লঞ্চ” বা সম্পর্কের ইঙ্গিতপূর্ণ প্রকাশ হিসেবে ব্যাখ্যা করছেন। তবে এখন পর্যন্ত দুই তারকার কেউই তাদের সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

এদিকে বিয়ে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা নিয়েও কোনো পক্ষই নিশ্চিত কিছু জানায়নি। ফলে পুরো বিষয়টিই এখনো গুঞ্জন ও ভক্তদের অনুমানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button