শিক্ষামন্ত্রীকে ভাষা ও আচার-ব্যবহার ভালো করতে বললেন মেহনাজ

বাংলা টিভি ডেস্ক: সম্প্রতি এক আলোচনা সভায় নাফসিন মেহনাজ আজিরিন শিক্ষামন্ত্রী ও একজন রাজনৈতিক ব্যক্তির বক্তব্যের সমালোচনা করে মন্তব্য করেছেন।
তিনি বলেন, এহসানুল হক মিলন-এর আচরণ ও বক্তব্য তার কাছে উগ্র মনে হয়েছে। তার ভাষায়, তিনি নিজেকে সবসময় “সুপিরিয়র” হিসেবে উপস্থাপন করেন এবং অন্যদের নেতিবাচকভাবে মূল্যায়ন করেন, যা তিনি গ্রহণযোগ্য মনে করেন না। একই সঙ্গে তার ভাষা ও আচরণ আরও পরিমিত করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন নাফসিন।
তিনি আরও বলেন, সম্প্রতি শিক্ষামন্ত্রী যে মন্তব্য করেছেন—যেখানে বলা হয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি স্বাধীনতা দিলে তারা উগ্রপন্থায় জড়িয়ে পড়তে পারে—সেটি তিনি প্রত্যাখ্যান করেন। তার মতে, কোনো একটি ঘটনার ভিত্তিতে পুরো শিক্ষাব্যবস্থা বা শিক্ষার্থীদের বিচার করা ঠিক নয়।
নাফসিন দাবি করেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক সংগঠন বা কাঠামো তুলনামূলকভাবে সীমিত হলেও তারা বিভিন্ন সময় রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। তার মতে, শিক্ষার্থীদের অবদানকে খাটো করে দেখা উচিত নয়।



