বাংলাদেশ
‘দিন শেষে আলেম-ওলামারাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক’

বাংলা টিভি ডেস্ক: তাজুল ইসলাম বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আলেম-ওলামা ও সাধারণ মুসলমানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শুক্রবার শাপলা স্মৃতি সংসদ আয়োজিত “শাপলার শহীদগাঁথা: ৫ মের গণহত্যা স্মরণ ও মূল্যায়ন” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, দিন শেষে আলেম-ওলামারাই দেশের ধারক ও রক্ষক হিসেবে ভূমিকা পালন করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, অতীতের সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় দুর্বল করার চেষ্টা করেছিল।
তিনি আরও বলেন, মুসলমানরা যদি সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা না রাখেন, তাহলে ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে।



