রাজনীতি

‘পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হওয়ায় গেরুয়া পতাকা বাংলাদেশে এসে গেছে’

 বাংলা টিভি ডেস্ক: নাসীরুদ্দিন পাটোয়ারী বলেছেন, মুসলমানদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে, নতুবা ধর্মীয় ও সাংস্কৃতিক চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হয়ে পড়বে।

শুক্রবার মাসদাইর এলাকার সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি ভারতের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত ১৫ বছরে অনেক আলেম-ওলামা নির্যাতনের শিকার হয়েছেন এবং সমাজে নানা সংকট তৈরি হয়েছে। এসব পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দিন পাটোয়ারী আরও বলেন, সমাজ পরিবর্তনের জন্য মসজিদভিত্তিক সামাজিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন। তার মতে, মসজিদের সঙ্গে শিক্ষা, চিকিৎসা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ উপকৃত হবে। বিশেষ করে এতিম, দরিদ্র ও অসহায় নারীদের পাশে দাঁড়াতে মসজিদ কমিটিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে জুমার নামাজ শেষে নেতাকর্মীদের ভিড়ের সময় হুড়োহুড়িতে মসজিদের পেছনের ফটকের কাচ ভেঙে কয়েকজন মুসল্লি আহত হন। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক মুসল্লি ক্ষোভ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button