বাংলাদেশপ্রধানমন্ত্রী

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা টিভি ডেস্ক: পুলিশ সপ্তাহ ২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহের বার্ষিক প্যারেডের আয়োজন করা হয়। সকাল ৯টার কিছু পর অনুষ্ঠানে পৌঁছান প্রধানমন্ত্রী। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খোলা জিপে করে বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের বর্ণিল প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এ বছরের প্যারেড পরিচালনার দায়িত্বে ছিলেন হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সালাহউদ্দিন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

পুলিশ সপ্তাহের কর্মসূচি চলবে আগামী ১৩ মে পর্যন্ত।

সংশ্লিষ্ট খবর

Back to top button