দেশবাংলা

চড়ুইপাখির জন্য বন্ধ সিনেক্লাব, মানবিক দৃষ্টান্ত গড়লেন রুটস সিনেক্লাবের চেয়ারম্যান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের জে.সি রোড ধানবান্ধি এলাকায় রুটস সিনেক্লাবকে ঘিরে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। সিনেমা হলটির ভেন্টিলেটর ও বিভিন্ন অংশে চড়ুইপাখি বাসা বাঁধায় মানবিক কারণে পুরো প্রতিষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রুটস সিনেক্লাবের চেয়ারম্যান সামিনা ইসলাম নি।

সাধারণত ঈদ মৌসুমে সিনেমা হলে দর্শকদের ভিড় থাকে। তবে গত এক বছর ধরে ঈদেও হলটি খোলা হয়নি। কারণ, কর্তৃপক্ষের মতে—শব্দ, আলো ও মানুষের ভিড়ে পাখিদের বাসা ও চলাচল ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন, পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রতিমাসে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা ভর্তুকি দিতে হচ্ছে এবং ইতোমধ্যে বড় অঙ্কের আর্থিক ক্ষতিও হয়েছে।

স্থানীয়রা জানান, বর্তমানে সেখানে চড়ুইপাখির ডিম ফুটে ছানা বের হচ্ছে। পাখিদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

পরিস্থিতির কারণে আসন্ন ঈদুল আজহাতেও সিনেক্লাব খোলার সম্ভাবনা নেই বলে জানা গেছে। স্থানীয়দের অনেকেই এই উদ্যোগকে ব্যতিক্রমী ও মানবিক বলে প্রশংসা করছেন, যেখানে একটি ব্যবসার চেয়ে প্রাণীদের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button