বাংলাদেশপ্রধানমন্ত্রী

‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তাকে ‘মাননীয়’ সম্বোধন না করার অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থী মোবাশ্বেরুজ্জামান হাসান প্রশ্ন করার আগে তাকে ‘মাননীয়’ বলে সম্বোধন করলে তারেক রহমান বলেন, এ ধরনের সম্বোধনের প্রয়োজন নেই।

এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button