জাতীয়শিক্ষা

৭ জানুয়ারি শুরু এসএসসি পরীক্ষা, এইচএসসি ৬ জুন

বাংলা টিভি ডেস্ক: ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়াও এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে।

বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ফেব্রুয়ারিতে। আর এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।

এর আগে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। পরে পরীক্ষা পিছিয়ে নিয়ে এই নতুন সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button