গ্রাম বাংলাজাতীয়দেশবাংলা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাংলা টিভি ডেস্ক: গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের কারণে আজ মঙ্গলবার (১৯ মে) রাজশাহীর কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি।

নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ পরিচালনা করা হবে।

এ কারণে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎবিহীন এলাকার মধ্যে রয়েছে বনগ্রাম ফিডারের মোহনপুর আইসোলেটর থেকে শেষ পর্যন্ত কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button