বাংলাদেশ

কাল থেকে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে কবে?

বাংলা টিভি ডেস্ক: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হবে ২৪ মে থেকে।

তবে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় আজ বৃহস্পতিবারই ঈদের আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। ফলে শিক্ষার্থীদের জন্য কার্যত আগামীকাল থেকেই ছুটি শুরু হয়ে যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী এ তথ্য জানা গেছে।

সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে পুনরায় ক্লাস শুরু হবে। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।

অন্যদিকে মাদ্রাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরবর্তী শুক্র ও শনিবারের ছুটি মিলিয়ে মাদ্রাসাগুলোতে ক্লাস শুরু হবে ১৪ জুন রোববার।

সংশ্লিষ্ট খবর

Back to top button