বাংলাদেশ

স্কুলে ‘দুর্ব্যবহারের কারণে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর দনিয়ার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ-এ দশম শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহারের আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার পর বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করে।

শিক্ষার্থীদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের চাপ ও দুর্ব্যবহারেই ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার স্কুল শেষে বাড়ি ফিরে সে আত্মহত্যা করে বলে জানা যায়, এরপরই সহপাঠীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ পুলিশ এর কদমতলী থানার ওসি শেখ মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, সকাল থেকেই বিক্ষোভ চলছে এবং শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করছে।

একজন সহপাঠীর দাবি অনুযায়ী, মডেল টেস্ট পরীক্ষার সময় অর্থনীতি বিষয়ে প্রস্তুতি ভালো না থাকায় শিক্ষার্থীটি চুপচাপ ছিল। পরে তার খাতায় কিছু আঁকার কারণে শিক্ষক বিষয়টি কর্তৃপক্ষকে জানান এবং এরপর তাকে বকাঝকা ও অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, স্কুলের চেয়ারম্যান মাসুদ হাসান লিটন প্রায়ই শিক্ষার্থীদের চাপ দেন এবং শৃঙ্খলার নামে কঠোর আচরণ করেন।

ঘটনার পর দুপুরে স্কুল ক্যাম্পাসে চেয়ারম্যান ও অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ চালায় শিক্ষার্থীরা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button