বাংলাদেশপ্রধানমন্ত্রী
স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁও-এ আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) বিষয়ক একটি প্রদর্শনী পরিদর্শন করেছেন।
শনিবার (২৩ মে) সকালে তার কার্যালয়ে আয়োজিত এ প্রদর্শনীতে তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন গাড়ি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রদর্শনী শেষে বেলা ১১টা ৫ মিনিটে তিনি ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। সেখানে তার বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে, যার মধ্যে খাল পুনঃখনন কাজের উদ্বোধনও রয়েছে।



