বাংলাদেশ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রধান অনুপ্রেরণা ছিলেন নজরুল: রিজভী

বাংলা টিভি ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর শাহবাগে নজরুল সমাধিতে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সাম্য ও মানবতার বার্তা নজরুলের সাহিত্যজুড়ে রয়েছে। তার গান ও কবিতা দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে।

তিনি আরও বলেন, অন্যায়, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিন্তা ও আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মতে, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক আন্দোলনেও নজরুলের সাহিত্যিক চেতনা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

এর আগে সকালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button