রাজনীতি
হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত, বিস্ফোরক মন্তব্য রাশেদের

বাংলা টিভি ডেস্ক: বিএনপি নেতা রাশেদ খাঁন দাবি করেছেন, গণঅভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে মতবিরোধ ছিল। এ নিয়ে তিনি নিজের ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ–এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন এবং একটি অডিও ক্লিপ প্রকাশ করেন।



