আন্তর্জাতিক
সাংবাদিক খাশোগির খুনিরা রেহাই পাবে না: সৌদি যুবরাজ

||বাংলা টিভি অনলাইন||
অবশেষে খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে মুখ খুললেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। বললেন, রিয়াদে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন, এই ঘটনা সকল সৌদির জন্য পীড়াদায়ক। এটার কোন প্রয়োজন ছিলো না। ঘটনার শেকড়ে পৌছাতে চেষ্টার কোন কমতি রাখবে না সৌদি সরকার। নিবিড়ভাবে তদন্ত করে দোষী সবাইকে আদালতের সম্মুখীন করা হবে।
খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে প্রায় প্রথম থেকেই সৌদি সরকার দাবি করে আসছে তারা এই বিষয়ে কিছু জানে না। তবে গত সপ্তাহে রিয়াদ স্বীকার করে, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরেই খুন হন খাশোগি। তবে তাদের দাবি, কিছু বিপথগামী গোয়েন্দা কর্মকর্তা এই কাণ্ড ঘটিয়েছে।
বাংলাটিভি/প্রিন্স



