
মনোনয়নপত্র কিনলেন ডিপজল
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের
মনোনয়নপত্র কিনলেন। তিনি ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে নির্বাচন করতে চান।
আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসে-
ফরম সংগ্রহ করেন এই অভিনেতা। এসময় তিনি সাংবাদিকদের জানান, ‘মনোনয়ন পেলে নির্বাচনে জয়লাভ করে
ঢাকা-১৪ আসনটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চাই।‘
বাংলাটিভি/এসএম/এবি
আরো পড়ুনঃ নৌকার মনোনয়ন কিনছেন মাশরাফি-সাকিব
বাংলা টিভির ভিডিও সংবাদ দেখতে বাংলা টিভির YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করুন



