আন্তর্জাতিক
মুম্বাইয়ে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জনের প্রাণহানি

ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার বিকেলের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; এতে মারা যায় অন্তত ৮ জন।
প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা বলেছেন, হাসপাতাল থেকে আরো ১৪০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধারের পর অন্য একটি হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় আরো দু’জন মারা যায়।
নিহতদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশু রয়েছে।ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনে এবং রোগীদের উদ্ধার করে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।



