আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মত-ভেদের জের ধরে বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার একদিনের মাথায় ম্যাটিস পদত্যাগের কথা জানালেন।

তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ম্যাটিস আগামী ফেব্রুয়ারিতে সম্মানের সঙ্গে অবসরে যাবেন। তবে তার স্থলে কাকে নিয়োগ দেয়া হবে, তা এখনো জানাননি ট্রাম্প। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার এক দিন পরেই ম্যাটিসের পদত্যাগের সিদ্ধান্ত এল।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বলেন, ম্যাটিস যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছ থেকে সামরিক সহায়তার বিনিময়ে ‘ভাগ আদায়ের’ ব্যাপারে আমাকে সহায়তা করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button