কোরবানির পশুর প্রথম দিনের বর্জ্য পূর্বঘোষিত ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ

কোরবানির পশুর প্রথম দিনের বর্জ্য পূর্বঘোষিত ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বিকেলে রাজধানীর ধোলাইপাড় এলাকার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
ডিএসসিসির মেয়র বলেন,আমাদের এই শহর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সে অনুযায়ী আমরা আগেই বলেছিলাম কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে। তাই আমরা ঘোষিত সময়ের মধ্যেই প্রথম দিনের কোরবানি পশুর সব বর্জ্য অপসারণ করব। ইতোমধ্যে অপসারণ কার্যক্রম শুরু হয়ে গেছে।
এ সময় তিনি আরও বলেন, আমাদের পুরান ঢাকার রেওয়াজ অনুযায়ী এখানে ঈদের পরের দিন এবং তারপরের দিনও সাধারণত পশু কোরবানি দিয়ে থাকে বাসিন্দারা। তাই আমরা ঘোষণা করছি প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণ করা হবে। আর সকলের সহযোগিতা নিয়ে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেবো নগরবাসীকে।
বাংলাটিভি/শহীদ



