দেশবাংলা

ধামরাইয়ে ১৯৬ পূজা মন্দিরে চাল বিতরণ

হুমায়ুন রশীদ, ধামরাই : ঢাকার ধামরাই উপজেলার ১৯৬ টি পূজা মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার দুপুরে সরকারি অনুদানে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা প্রধান অতিথি হিসেবে এ অনুদানের অর্থ বিতরণ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণপূর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button