বিশ্ববাংলা

অস্ট্রেলিয়ায় শেখ হাসিনার জন্মদিন উদযাপন

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বার গ্রামীণ কমিউনিটি হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সংগঠনটি। সংগঠনের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন পিএস চুন্নু।

শুরুতেই কোরআন থেকে তেলওয়াত করেন এম এ সালাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মলয় বিশ্বাস এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. সুলতানা পারভীন ও রতন কুন্ডু। আরো বক্তব্য রাখেন, গিয়াস উদ্দিন মোল্লা, মোহাম্মদ আলী সিকদার, মো:বারেক রতন, মোসলেউর রহমান খুসবু, দিদার হোসেন ও আমিনুল ইসলাম রুবেলসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে, এ ব্যাপারে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button