বিশ্ববাংলা
প্রবাসীদের রেমিটেন্সের বিপরীতে ২ শতাংশ নগদ প্রণোদনা

মিজানুর রহমান : বৈধ পথে পাঠানো প্রবাসীদের রেমিটেন্সের বিপরীতে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দেয়া শুরু হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে রেমিটেন্স পাঠানো প্রবাসীরাও পাবেন এ প্রণোদনা।
বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেটে, বৈধ চ্যানেলে বিদেশ থেকে প্রবাসী আয় পাঠালে, ২ শতাংশ নগদ সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা দেয় সরকার। এরপর গত ৬ আগস্ট এ বিষয়ে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
প্রতিবার ১ হাজার ৫০০ ডলারের রেমিটেন্স এলে সংশ্লিষ্ট ব্যাংক থেকে সুবিধাটি পাবে। কিন্তু এর চেয়ে বেশি আয় এলে প্রবাসীর পাসপোর্টের কপি, বিদেশি কোম্পানির নিয়োগপত্র, ব্যবসা করলে তার নথিপত্র জমা দিতে হবে।



