বিশ্ববাংলা
মালয়েশিয়ায় জুয়া খেলে ২১১ বাংলাদেশি আটক

চলতি বছরের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত জুয়া খেলার দায়ে ২১১ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২ হাজার ৯৮৯ জনকে আটক করেছে মালয়েশিয়ায় পুলিশ।
আটককৃতদের মধ্যে, বাংলাদেশি ছাড়াও ৮১৪ জন স্থানীয় নাগরিক, ভিয়েতনামের ৫২৩, থাইল্যান্ডের ৪২৬, চায়নার ২৭৭ ও ইন্দোনেশিয়ার ৩১৪জন রয়েছেন।
কুয়ালালামপুর পুলিশের চিফ কমিশনার কমান্ডার দাতুক সেরি মাজলান লাজিম জানান, পুলিশ ৯৪২টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। ২১৫টি এন্টারটেইনমেন্ট আউটলেটের বিরুদ্ধে কুয়ালালামপুর এন্টারটেইনমেন্ট অ্যাক্টের অধীনে মামলা করা হয়েছে এবং প্রায় ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে ৯৯টি স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার ৮৯৯ জনকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৪৭ জনকে মাদক জোগান অথবা ইউরিন টেস্টে ধরা পড়ায় আটক করা হয়েছে।



