চাচার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

জাকির মনির, সৌদি আরব : মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ভূমি দখলের অভিযোগে আপন চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সৌদি প্রবাসী শায়েস্তা মিয়া চৌধুরী।
এসময় তিনি জানান, কোনো পুরুষ সদস্য বাড়ীতে না থাকার সুযোগে, চাচা বারিক আহমদ চৌধুরী অত্যন্ত সুকৌশলে উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত জায়গাজমি জবর দখলের চেষ্টায় লিপ্ত হন।
জুড়ী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯৭ সাল থেকে তিন ভাই ও অপর চাচাতো ভাই প্রবাসে অবস্থান করছি। এই সুযোগে চাচা বারিক আহমদ চৌধুরী অত্যন্ত সুকৌশলে ভুয়া দলিল তৈরি করে জায়গা জমি জবর দখলের চেষ্টায় লিপ্ত হন। কিন্তু দলিলে যাদের সাক্ষর রয়েছে তারা দলিলকে ভূয়া ও সাক্ষর করেনি বলে জানান।
এছাড়াও তিনি জানান, প্রবাস থেকে বাড়ীতে আসার পর বাড়ী-ঘর ও অন্যান্য জায়গা জমি ছেড়ে দেয়ার জন্য প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
এদিকে বারিক মিয়া চৌধুরী পেশীশক্তির দ্বারা বসতবাড়ী হতে তাড়িয়ে দেন বলে অভিযোগ করেন স্থানীয় মন্তাজ আলীর ছেলে আলাউদ্দিন।
এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত বারিক চৌধুরীর বাড়ীতে সরেজমিনে গেলে তিনি কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে, তছির আলী চৌধুরী, আলাউদ্দিন চৌধুরী, রিয়াজ উদ্দিন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



