আওয়ামী লীগরাজনীতি
‘প্রবাসে শ্রমিক নির্যাতন রোধে সরকার প্রচেষ্টা চালাচ্ছে’

সৌদিআরবে নারী শ্রমিক নির্যাতন ও হত্যা রোধে সরকার সবধরনের প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। বুধবার সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নারী কর্মীদের নির্যাতনের বিষয়ে সৌদি আরবের আইনে হস্তক্ষেপের সুযোগ নেই,তবে কুটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে। সমস্যা সৃষ্টির জন্য অনেক রিক্রুটিং এজেন্সি নারী কর্মীদের বয়স জালিয়াতিকে দায়ী করে মন্ত্রী বলেন, এসব বন্ধে উদ্যোগ গ্রহন করা হবে।
সম্প্রতি সৌদিআরবে নির্যাতনে নিহত মানিকগঞ্জের একজন নারী গৃহকর্মীর লাশ দেশে ফেরানোর ব্যাপারে মন্ত্রী জানান, সেখানে আইনী জটিলতা রয়েছে, তা সমাধান হয়ে গেলে লাশ ফিরিয়ে আনা সম্ভব হবে।



