বিশ্ববাংলা

‘বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকির পূর্বেই দূর্নীতি মুক্ত বাংলাদেশ’

দেশে যারা ক্যাসিনো ব্যবসা, মাদক, সন্ত্রাস ও দূর্নীতি করে কালো টাকার পাহাড় গড়েছেন, তাদের বিরুদ্ধে শেখ হাসিনার অভিযান অব্যাহত থাকলে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকির পূর্বেই দূর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে পারবে দেশের জনগণ। বলেছেন কাতার আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে কাতার আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সভায় এসব কথা বলেন তারা। রাজধানী দোহার স্থানীয় একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান। সভাটি পরিচালনা করেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু।

বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠু,আজাদ চৌধুরী, হাফিজ আহমেদ, নুরে সালাম ও শেখ মুজিবুর রহমান। এসময়, আল আমিন খান, এম এ সালাম, নুর করিম আকাশ, তৌফিক এলাহি চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মোনাজাত করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button