আওয়ামী লীগরাজনীতি

‘দুই-এক দিনের মধ্যে পেঁয়াজের দাম কমবে’

মাসুদ সুমন : দুই-এক দিনের মধ্যে পেঁয়াজের মূল্য কমতে শুরু করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ সচিবালয়ের নিজ সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময়, মিয়ানমার থেকে আজও ৪৮৩ টন পেঁয়াজ টেকনাফে এসে পৌঁছেছে বলে জানান তিনি। আজকের মধ্যেই আরও ৪০০ থেকে ৫০০ টন পেঁয়াজ আসাসহ প্রতিদিন মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আসছে জানিয়ে দুই-এক দিনের মধ্যেই পেঁয়াজের দাম কমতে শুরু করবে বলে জানান টিপু মনশি।

পরে, যেসব সুযোগসন্ধানী ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। বলেও হুশিয়ারি দেন তিনি।

এদিকে সকালে দাম নিয়ন্ত্রণের অংশ হিসাবে রাজধানীর পলাশী বাজার পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button