‘গণপূর্ত অধিদপ্তরের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ’

হাকিম মোড়ল : গণপূর্ত অধিদপ্তরের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর যত প্রভাশালেই হোক, দুর্নীতিতে জড়িত কোন কর্মকর্তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি।
বুধবার সকালে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম কাছে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবেদন জমা দেন দুনীতি দমন কমিশন-দুদক কমিশনার মোজাম্মেল হক।
ওই প্রতিবেদনে গণপূর্ত অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়ায় বিভিন্ন স্তরের দুর্নীতিসহ ১০টি উৎস এবং দুর্নীতি বন্ধে ২০টি সুপারিশ করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধিদপ্তরের বিভিন্ন দুর্নীতি বর্ণনা দেন দুদক কমিশনার। এসময় দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় না দেয়ার হুশিয়ারি দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম।
সরকারি প্রকল্পের কাজ বন্ধ করে দেয়ায় গ্রেফতার হওয়া জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বিল্ডার্সের কাছে আগামী ২ সপ্তাহের মধ্যে নোটিশ পাঠানো হবে বলেও জানান মন্ত্রী।



