
বুলবুল আহমেদ : প্রতিবন্ধী ব্যাক্তিদের কল্যাণে সরকারের নানা পরিকল্পনার পাশাপাশি প্রতিবন্ধী সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় প্রতিবন্ধী নারী পরিষদ।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানানো হয়। এ সময় তারা বলেন, প্রতিবন্ধীদের সুরক্ষায় ২০১৩ সালে যে আইন প্রণয়ন করা হয়েছিল তার অনেকটাই এখনও বাস্তনায়ন হয়নি।
এ ছাড়া প্রতিবন্দিদের অসহায়ত্তের কথা বিবেচনা করে কর্মসংস্থানের ক্ষেত্রে আরও বেশি নজর দিতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
এক প্রশ্নের জবাবে পিপিএমএস এর সভাপতি সানোয়ার হোসেন বলেন, প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষার জন্য ২০টি ধারা আছে। নিবন্ধীত প্রতিবন্ধীরা সরকার কর্তৃক প্রতি মাসে ৭ শত টাকা মাসিক ভাতা পেয়ে থাকেন। কিন্তু এ ভাতা প্রতি মাসে প্রদান করা হয় না। কখনো কখনো ৭-৮ মাস পর প্রতিবন্ধীদের এক সাথে মাসিক ভাতা প্রদান করা হয়।
প্রতিবন্ধীরা যাতে প্রতি মাসে তাদের ভাতা পান তার ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।



