দেশবাংলা
গৌরনদীতে মাদক বিক্রেতার লাশ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের একটি পুকুর থেকে মঙ্গলবার বিকালে মাদক বিক্রেতা শামীম হাওলাদারের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শামীম ওই গ্রামের মোকলেছুর রহমানের পুত্র।
গৌরনদী মডেল থানায় শামীমের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভূক্ত মাদক বিক্রেতা। এর আগে রবিবার সন্ধ্যা সাতটার দিকে সুন্দরদী মহল্লার মুন্সী বাড়ির পুকুরের কাছে বসে মাদক কেনাবেচার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি দৌড় দেয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে শামীম মুন্সী বাড়ির পুকুরে ঝাঁপ দেয়। পরে সুন্দরদী গ্রামের মুন্সী বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
এফ এম নাজমুল রিপন, আগৈলঝাড়া প্রতিনিধি।



