‘কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাইলে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারে’

বুয়েট ছাত্র আবরারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাইলে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৭৩তম জাতিসংঘ অধিবেশনে যোগদান ও ভারত সফর নিয়ে বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সফরের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এসময় ভারতে গ্যাস রপ্তানি ও ফেনী নদীর পানি নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি করেনি তার সরকার। বুয়েটের ছাত্র আবরার হত্যাকান্ডের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক কাউকেই ছাড় দেয়া হবে না।
এছাড়া, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবীর বিষয়ে শেখ হাসিনা বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাইলে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারে।
আইনশৃঙ্খলা বাহিনীকে দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের হলে অভিযান চালানোরও নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে দুর্নীতিবিরোধী শুদ্ধিঅভিযান অব্যাহত থাকবে বলে জানান শেখ হাসিনা।
আসাদ রিয়েল/বাংলাটিভি



