প্রাণভয়ে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করছেন অভিবাসীরা

প্রাণভয়ে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা। এর জন্য জাতিসংঘের সহযোগীতা কামনা করে দেশটির কেপটাউনের লং স্ট্রীটের গ্রীন মার্কেট এলাকায় অবস্থিত জাতিসংঘের অফিসে অভিবাসীদের ভীড় বাড়ছে।
তারা বলছেন, দক্ষিণ আফ্রিকা কোনভাবেই অভিবাসীদের জন্য নিরাপদ নয়। জাতিসংঘের কর্মকর্তারা সেখানে অবস্থানরত অভিবাসীদের তালিকা তৈরি করেছেন। অভিবাসন নীতির আলোকে কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিতে পারে।
এ সংবাদ পুরো দেশটিতে ছড়িয়ে পড়লে, ইতোমধ্যে অসংখ্য বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা সেখানে জড়ো হন। অবস্থান নেয়া বাংলাদেশিসহ অভিবাসীদের অভিযোগ, সাম্প্রতিক বিদেশীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সেদেশে নিরাপদ নন তারা।
এ ব্যাপারে জাতিসংঘের অফিস থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই বলা হয়নি। তবে স্থানীয় গনমাধ্যম এ খবরটি জোর দিয়ে প্রকাশ করছে।



