
ইফতি মোশাররফ সকাল আবরার হত্যা মামলার আসামিদের মধ্যে প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সকাল বুয়েট ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ছিলেন এবং বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের এই ছাত্র।
গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো.ওয়াহিদুজ্জামান বৃহস্পতিবার বিকেলে ইফতি মোশাররফ সকালকে মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে নিয়ে যান।
সেখানে ১৬৪ ধারায় তার জবনবন্দী রেকর্ড করা হয়। জবানবন্দী নেওয়ার পর সকালকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন বিচারক।
জবানবন্দীতে জনাযায়, রিমান্ডে সকাল স্বীকার করেছে যে ছাত্রলীগের অন্যদের সঙ্গে সে ভিকটিমকে প্রহার করেছে যাতে তার মৃত্যু হয়।
সৌরভ নূর, ডেস্ক নিউজ



