
বিশ্ববিদ্যালয়গুলো এখন নোংরা জলাশয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ লেখক, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। এজন্য শিক্ষকদের রাজনৈতিক মনোভাবও অনেকাংশে দায়ী বলেও মনে করেন তিনি।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির সূচনা অনেক দিন আগে থেকেই। নিজেদের অধিকার আদায় বা নানা আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্বে দিয়েছেন ছাত্ররাই।
তবে স্বাধীনতা পরবর্তী সময় থেকে রাজনৈতিক মতাদর্শে সংগঠন তৈরি হওয়ায়, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেড়েছে অস্থিরতা। সে ক্ষেত্রে নিজেদের অধিকার আদায়ে সংগঠন করবে শিক্ষার্থীরা। কিন্তু অবশ্যই তা রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে।
এই শিক্ষাবিদ আরো বলেন, আধিপত্য বিস্তার, অভ্যন্তরীণ কোন্দল, পেশিশক্তির প্রদর্শনীসহ নানা কারণে সাম্প্রতিক সময়ে, বছরের অনেকটা সময় উত্তপ্ত থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো।
যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি, সংঘাত-সংঘর্ষে নিহত হয় অনেক শিক্ষার্থী। এসব পরিহার করতে, শিক্ষার্থীদের ক্ষমতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
সৌরভ নূর, ডেস্ক নিউজ



