
দেশ এখন ঋণখেলাপি তন্ত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কলামিস্ট ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। সকালে জাতীয় প্রেসক্লাবে সুজন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। এসময় সম্রাটদের ধরতে পারলে ব্যাংকিং খাতের সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন বক্তারা।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ব্যাংকিং খাত নিয়ে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে সুশাশনের জন্য নাগরিক (সুজন)।
বৈঠকে অধিকাংশ ঋণখেলাপিই অর্থপাঁচারের সাথে জড়িত বলে মন্তব্য করেন সৈয়দ আবুল মকসুদ। বাংলাদেশ এখন ঋণখেলাপি দেশে পরিণত হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ব্যাংকিং খাতের সম্রাটদের ধরতে পারলে আর্থিক খাতের সমস্যার সমাধান সম্ভব হবে। এ সময়, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন বক্তারা।
আরমান কায়সার/বাংলা টিভি



