‘দাবি মেনে নেয়ার পরও বুয়েটে আন্দোলন অযৌক্তিক’

সব দাবি মেনে নেয়া নেবার পরও বুয়েট ছাত্রদের আন্দোলন চালিয়ে যাবার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় মহিলা শ্রমিক লীগের সম্মেলনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এসময় সব কর্মকাণ্ডে নারীদের সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান শেখ হাসিনা।
শনিবার সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী মহিলা শ্রমিক লীগের ২য় সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে প্রধানমন্ত্রী বলেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িতরা যে দলেরই হউক তাদের কোন ছাড় দেয়া হবে না।
মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা উল্লেখ করে, দেশটিতে গ্যাস রপ্তানি এবং ত্রিপুরাবাসীর পানের জন্য ফেনী নদীর পানি দেয়ার বিষয়ে বিভিন্ন মহলের সমালোচনারও জবাব দেন প্রধানমন্ত্রী।
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী আরো বলেন, নারীর ক্ষমতায়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এ সময় বিদেশে নারী পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
ক্ষমতাসীন সরকারের আমলে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিশ্ববাসীর নজর কেড়েছে বলেও জানান, সরকার প্রধান শেখ হাসিনা।
হাকিম মোড়ল/বাংলা টিভি



