আন্তর্জাতিকএশিয়া
জাপানের দিকে সুপার টাইফুন ‘হাগিবিস’

জাপানের দিকে ধেয়ে আসছে প্রলয়ঙ্করী সুপার টাইফুন হাগিবিস। ১৯৫৮ সালের পর এত শক্তিশালী টাইফুন দেশটিতে আর আঘাত হানেনি বলে জানিয়েছেন দেশটির আবহাওয়ায় অধিদপ্তর।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুপার টাইফুন হাগিবিস এখন জাপান উপকূলের প্রায় কাছাকাছি চলে এসেছে। ১৮০ কিলোমিটার গতিতে ছুটতে থাকা এই টাইফুনের ফলে গত ৬০ বছরের মধ্যে ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাগিবিস নামের শক্তিশালী এই টাইফুন শনিবার জাপানের অন্যতম জনবহুল দ্বীপ হোনসুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সৌরভ নূর, ডেস্ক নিউজ



