
কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ ইতোমধ্যে ৪৮ভাগ শেষ হয়েছে।
শনিবার বিকেলে টানেলের নির্মান কাজ পরিদর্শন শেষে এ তথ্য জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এসময় তাঁরা নির্মান কাজের বিভিন্ন দিক নিয়ে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
বর্তমানে মাটির তলদেশে খনন কাজ নদীর পাড় পর্যন্ত গিয়ে পৌঁছেছে বলেও দাবি করেন তারা। নির্ধারিত সময় ২০২২ সালে আগেই টানেলের নির্মান কাজ শেষ হবে বলেও জানান তারা।
প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ৩ দশমিক ৪ কিলোমিটার দৈঘ্যের কর্ণফুলী টানেল নির্মান করছে চীনা প্রতিষ্ঠান। এটি চালু হলে চট্টগ্রামের সাথে কক্সবাজারের সড়ক ব্যবস্থায় একটি নতুন সেতুবন্ধন তৈরি হবে।
এছাড়া কর্ণফুলি নদীর দুই পাড়ে তৈরি হবে পরিকল্পিত শিল্প অঞ্চল। কর্ণফূলী টানেল দেশের প্রথম ও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ টানেল।



