আওয়ামী লীগরাজনীতি
‘দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

আইনি প্রক্রিয়ায় আবরার হত্যাকাণ্ডে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার দুপুরে শিশু একাডেমীতে শিশু সংলাপ ২০১৯-এ যোগ দিয়ে তিনি একথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, এ ধরনের হত্যা কাণ্ডের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। বিগত সময়ের তুলনায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সকল হত্যা কাণ্ডের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।
অপরাধী যে দল বা মতের হক অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী বিচারের আওরায় নিয়ে আসা হবে বলেও হুশিয়ারি দেন মন্ত্রী।



