আওয়ামী লীগরাজনীতি
‘কৃষিকে শতভাগ যান্ত্রিকিকরণ করা হবে’

আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে কৃষিকে শতভাগ যান্ত্রিকিকরণ ও বহুমুখীকরণ করার কথা জানিয়েছেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
বুধবার সচিবালয় নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আলীর সঙ্গে বৈঠকে একথা বলেন কৃষিমন্ত্রী। কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে রপ্তানী করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশের স্বাস্থ্য,শিক্ষাসহ আর্থ-সামাজিক ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করেছে দাবি করে দারিদ্রের হার কমেছে, শিশু মাতৃমৃত্যু হার কমেছে, মানুষের গড় আয়ু বেড়েছে বলে জানান, কৃষিমন্ত্রী।
আর কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য খাদ্য ঘাটতির দেশটি আজ খাদ্য রপ্তানীর মর্যাদা অর্জন করেছে বলেও জাননা ড. রাজ্জাক।



