বিশ্ববাংলা
যুক্তরাষ্ট্রে ৭৫ দিন পর বাংলাদেশির মরদেহ উদ্ধার

নিখোঁজের ৭৫ দিন পর যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহর এলাকার এক নদী থেকে মোহাম্মদ বদরুদ্দোজা নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে, স্থানীয় উইনিবাগো কাউন্টি প্রশাসন।
জানা যায়, বদরুদ্দোজা দীর্ঘদিন ধরে উইনিবাগো কাউন্টির রকফোর্ড শহরে একাই বসবাস করছিলেন। শিকাগো থেকে শতাধিক মাইল দূরে একটি পার্কের কাছে রক নদীতে ভাসছিল লাশটি। উদ্ধারের পর তা শনাক্ত করা সম্ভব হয়।
লাশ পচে যাওয়ার কারনে, মৃত্যুর কারণ জানতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তিনি কয়েক বছর শিকাগোতে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশনের’ সভাপতির দায়িত্বও পালন করেছেন।



